ক্রিকেট

তিন ধাপ এগিয়েছেন জ্যোতি, পেছালেন রাবেয়া

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, একটি খেলাধুলার মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শেষে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেস অধিনায়ক ও মিডলঅর্ডার ব্যাটার তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে।

এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ১৪২ রান করেন জ্যোতি। কিপার-ব্যাটার চার ম্যাচের মধ্যে ব্যাটিংয়ে নামেন তিন ইনিংসে। যার মধ্যে দুটিতে ছিলেন অপরাজিত। তাই তার গড় মোট রানের সমান (১৪২)।

এশিয়া কাপে ১০১.৩৩ গড়ে ও ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করে টুর্নামেন্টসেরা হওয়া চামারি আতাপাত্তু এগিয়েছেন তিন ধাপ। শ্রীলঙ্কান অধিনায়কের বর্তমান অবস্থান ৬ নম্বরে। ভারতের ওপেনার স্মৃতি মান্দানা একধাপ এগিয়ে উঠেছেন ৪ নম্বরে।

ব্যাটিংয়ে যথারীতি শীর্ষ ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলিংয়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টেন। বোলিংয়ে ৪ ধাপ পিছিয়ে পড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। ৬ নম্বর অবস্থান থেকে চলে গেছেন দশে।

বিষয়:উন্নতি জ্যোতি ব্যাটিং র‌্যাঙ্কিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…