চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উলভস হল অব ফেমে ডিয়েগো জোতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ডিয়েগো জোতা উলভস হল অব ফেমে স্থান পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়েগো জোতাকে হল অব ফেমে স্বীকৃতি দিয়েছে প্রয়াত তারকার ইংলিশ সাবেক ক্লাব উলভস। ক্লাবের জাদুঘরে রাখা হবে জোতার সম্মাননা। তিনি ২০১৭ থেকে ২০২০ মৌসুম উলভসের হয়ে খেলেছেন।

বৃহস্পতিবার উলভস সামাজিক যোগাযোগ মাধ্যমে জোতাকে হল অব ফেমে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করে। উলভস কিংবদন্তি জন রিচার্ডসের সভাপতিত্বে গঠিত একটি কমিটি দ্বারা পরিচালিত হয় হল অব ফেম। সাধারণত ক্লাবের জাদুঘরে সপ্তাহ বা মাস আলোচনা করে হল অফ ফেমের সম্মাননা দেয়া হয়। জোতার ক্ষেত্রে ঘটেছে ভিন্ন। জোতার প্রতি সমর্থকদের ভালোবাসা এবং তার ক্লাবের প্রতি অবদানের কথা ভেবে তাকে অল্প সময়ের মধ্যে সম্মাননা দিয়েছে উলভস।

উলভসের ফুটবল প্রশাসনের পরিচালক ম্যাট ওয়াইল্ড বলেছেন, ‘ডিয়েগো কেবল একজন অসাধারণ ফুটবলারই ছিলেন না, বরং এমন একজন ছিলেন যিনি উলভসের পুরো সময়জুড়ে নম্রতা এবং দায়বদ্ধতার সাথে ছিলেন। আমরা তাকে খুব মিস করবো। তার ঐতিহ্য আমাদের ইতিহাসে গেঁথে আছে, এবং আমরা তাকে এভাবে স্বীকৃতি দিতে পেরে গর্বিত। সমর্থকদের থেকেও সাড়া পাওয়া গেছে, এবং এই হল অব ফেম সম্মাননা খুবই উপযুক্ত বলে মনে হচ্ছে।’

Banglabid

উলভসে ২০১৭ সালে ধারে খেলতে আসেন জোতা, পরবর্তীতে তার সাথে স্থায়ী চুক্তি করা হয়। ২০১৭ সালে ক্লাবটি হয়ে ইএফএল চ্যাম্পিয়নশিপ জেতে এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। ২০২০ সাল পর্যন্ত জোতা তাদের হয়ে খেলেন, ১৩১ ম্যাচে ৪৪ গোল করেন, অ্যাসিস্ট ছিল ২৬টি। ২০২০ সালে উলভস থেকে লিভারপুল যোগ দেন তিনি। লিভারপুলের হয়ে আছে অসংখ্য অর্জন, আছে প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ শিরোপা। লিভারপুল ২০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে তার সম্মানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উল্ভসডিয়েগো জোতালিড স্পোর্টসহল অফ ফেম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্য দেশের নির্বাচন নিয়ে কূটনীতিকদের মন্তব্যে নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

পরবর্তী

সালফোর্ডের বিস্ময়বালক রাইটকে চাচ্ছে আর্সেনাল

পরবর্তী
অস্ট্রেলিয়ার ফুটবল খেলোয়াড় স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালফোর্ডের বিস্ময়বালক রাইটকে চাচ্ছে আর্সেনাল

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT