বিনোদন

‘জোকার টু’-তেও থাকছেন জোয়াকিন ফিনিক্স

নিশ্চিত করলেন নির্মাতা

‘জোকার টু’-তেও থাকছেন জোয়াকিন ফিনিক্স

আবারও ‘জোকার’ চরিত্রে দেখা যাবে জোয়াকিন ফিনিক্সকে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা টোড ফিলিপস।

টোড ফিলিপস জানিয়েছেন, অস্কার জয় করে নেয়া ‘জোকার’-এর সিকুয়েলের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। সামাজিক মাধ্যমে জোয়াকিন ফিনিক্সের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন তিনি।

টোড ফিলিপস জানিয়েছেন, ‘জোকার টু’ ছবির স্ক্রিপ্ট তিনি ও স্কট সিলবার লিখেছেন। নির্মাতার শেয়ার করা ছবিতে ‘জোকার’-এর সিকুয়েলের নাম দেখা যাচ্ছে ‘জোকার: ফোলি অ্যা ডেউক্স’। ফ্রেঞ্চ ভাষায় এর অর্থ ‘মেন্টাল ডিজঅর্ডার।’

অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পেয়েছে মনোনয়ন।

সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি।

বিষয়:অস্কার জোকার টু জোয়াকিন ফিনিক্স টোড ফিলিপস নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…