বিনোদন

‘পৃথিবী একটি মঞ্চ’, ‘জোকার টু’র নতুন পোস্টার প্রকাশ্যে

জোকার চরিত্রের মুখোশ পরা ব্যক্তি, সিনেমার পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকার সিনেমার পোস্টার, যেখানে মুখোশ পরা ব্যক্তি একটি শহরের পেছনে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’ আসছে। ‘জোকার’ ভক্তদের তর যেন আর সইছে না। এর মাঝেই উত্তেজনা বাড়ালো ছবির নতুন পোস্টার।

কিছুদিন আগে প্রকাশিত ট্রেলারে আর্থার ফ্লেক ও হার্লে কুইনকে বেশিরভাগ দৃশ্যেই দেখা গেছে আরখাম অ্যাসাইলামে। তবে নতুন পোস্টারটিতে তাদের দেখা গেছে খোলা আকাশের নিচে। লেখা আছে, ‘পৃথিবীটা একটি মঞ্চ।’

পোস্টারটি শেয়ার করে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর অজানা নেই। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ থিয়েটার ও আইম্যাক্সে আসছে ৪ অক্টোবর।’

জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এছাড়া সিনেমায় আরো থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ আরো অনেকে। ৪ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

‘জোকার’ ছবির জন্য ৯২ তম অস্কারে জোয়াকিন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। টোড ফিলিপস পরিচালিত এই ছবিটি পুরো বিশ্বে ৪ অক্টোবর মুক্তি পেলেও ভারতে মুক্তি পাবে ২ অক্টোবর।

 

View this post on Instagram

 

A post shared by Joker Movie (@jokermovie)


সূত্র: এনডিটিভি

বিষয়:জোকার : ফোলি এ ডিউক্স জোয়াকিন লেডি গাগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…