চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪২ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ছবি: কক্সবাজার প্রতিনিধি

ছবি: কক্সবাজার প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নির্বাচনে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে রোহিঙ্গাদের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। ভোটগ্রহণের আগে, ভোটের দিন ও ভোটে পরবর্তী সময়সহ নির্বাচনকালীন দিনগুলোতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাতায়ত বন্ধ এবং গতিবিধি পর্যবেক্ষণে ইতিমধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে যৌথবাহিনী।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনোত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্ণেল তানভীর আহমেদ।

Banglabid

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদারসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

লে. কর্নেল তানভীর আহমেদ আশ্বাস দিয়ে বলেন, কক্সবাজারের চারটি আসনের দুর্গম ভোটকেন্দ্রগুলোতেও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে অনিয়ম কিংবা সংঘাতের সৃষ্টি হলে সেনাবাহিনী পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে সরাসরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। নির্বাচনে কোনো অশুভ শক্তি সহিংসতা সৃষ্টি করার সুযোগ পাবে না।

এসময় ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশ্বাস দেন রামু সেনানিবাসের এ কর্মকর্তা।

Reneta

মতবিনিময় সভার পূর্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গেল কয়েকদিনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর পরিচালিত অভিযানের চিত্র তুলে ধরেন লেফটেন্যান্ট কর্ণেল সুতফা জামান।

এসময় তিনি জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ৪৬ টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্য। এতে গ্রেপ্তার করা হয় আলোচিত হত্যা মামলার আসামিদের পাশাপাশি ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি ১ হাজার ১৪৯ জন রোহিঙ্গাকে।

মতবিনিময় সভায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, বিজিবির রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব ও মেজর ওমর ফারুক, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আ. ম. ফারুক সহ যৌথবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আগস্ট ১২, ২০২৬

টেস্টে বাংলাদেশকে কত রেটিং দিচ্ছেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

ইউটিউবেও মনির খানের অনন্য রেকর্ড

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT