অপরাধ

সাময়িক বহিষ্কার পুলিশের আরেক যুগ্ম কমিশনার

পুলিশের যুগ্ম কমিশনারের ছবি, পুলিশি পোশাক পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুলিশ যুগ্ম কমিশনারের ছবি, তিনি পুলিশি পোশাক পরিহিত, বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বহিষ্কার হয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৬ আগস্ট ২০২৪ তারিখে হতে কর্তৃপক্ষকে অবগত না করে করে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুসারে মেহেদি হাসানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিষয়:পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…