বিনোদন

জমজমাট কমার্শিয়াল ছবিতে জুটিবদ্ধ জনি-পেনেলোপে

জনি-পেনেলোপে জুটির জমজমাট কমার্শিয়াল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি-পেনেলোপে জুটির জমজমাট কমার্শিয়াল ছবি, যেখানে তারা একসঙ্গে স্টাইলিশ পোশাকে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারের পেনেলোপে ক্রুজ বিশ্ব চলচ্চিত্রের দর্শকের কাছে প্রিয় এক নাম। এই তারকা এবার পর্দা ভাগ করছেন জনি ডেপের সঙ্গে নতুন এক অ্যাকশন থ্রিলারে।

অ্যাকশন থ্রিলার সিনেমাটির নাম ‘ডে ড্রিংকার’। পরিচালনা করছেন মার্ক ওয়েব। ছবিতে এক ক্রুজ শিপ বারটেনডারকে দেখানো হয় যে একজন রহস্যময় নিয়মিত কাস্টমারের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। ডেপ এবং ক্রুজ এর আগে একসঙ্গে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ব্লো’ সহ একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।

ছবিটি প্রযোজনা করছেন বাসিল ইয়ানিক এবং এরিকা লি। স্ক্রিপ্ট লিখেছেন জাচ ডিয়ান। তিনি ‘ফাস্ট এক্স’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার স্ক্রিপ্ট লেখক।

জানা গেছে জমজমাট কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এটি। থাকছে অপ্রত্যাশিত অনেক টুইস্ট ও মনে রাখার মতো গল্প।

বিষয়:জনি ডেপপেনেলোপে ক্রুজলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…