চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউডের এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
বিনোদন
A A
প্রসিদ্ধ হলিউড অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে অবশেষে মারা গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জো মারিনেল্লি। ২২ জুন (রবিবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু লি জে. ম্যাকক্লসকি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘জো ছিল এক চ্যাম্পিয়ন। তার অদম্য মনোবল ও সাহস আমাকে সবসময় মুগ্ধ করেছে। কিন্তু মৃত্যুর সঙ্গে তার লড়াই ছিল কঠিন ও হৃদয়বিদারক।’

জো মারিনেল্লি অভিনয়জীবনে দর্শকের হৃদয় জয় করেন ছোট পর্দার জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে। ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ, ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি এবং ‘সেন্টা বারবারা’-তে বান্নি তাগলিয়াত্তি চরিত্রে তার অভিনয় এখনো স্মরণীয়।

Banglabid

এছাড়া তিনি অভিনয় করেছেন ‘এল.এ. ল’, ‘হিল স্ট্রিট ব্লুস’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ভিক্টোরিয়াস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘দ্য অফার’–এর মতো একাধিক জনপ্রিয় টিভি শোতেও।

১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে জন্ম নেওয়া মারিনেল্লি পড়াশোনা করেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। শুধু অভিনেতা হিসেবেই নয়, শিক্ষক, দার্শনিক ও গল্পকার হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার পরিবারজুড়ে ছিল শিল্প আর সংগীতের প্রতি অগাধ ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘এল.এ. ল’‘ডেসপারেট হাউসওয়াইভস’‘দ্য অফার’‘দ্য ওয়েস্ট উইং’‘ভিক্টোরিয়াস’‘হাউস’‘হিল স্ট্রিট ব্লুস’জনপ্রিয় মার্কিন অভিনেতাজো মারিনেল্লিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তির দেড় মাস আগেই রেকর্ড গড়ল ‘ওয়ার টু’

পরবর্তী

পর্তুগাল প্রবাসী মাহবুবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পরবর্তী
বাংলাদেশি প্রবাসীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল প্রবাসী মাহবুবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিডিআর বিদ্রোহে নিহতদের দাফনের জন্য লাশের উপর পতাকা ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহ: ৩৩ ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT