বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জো বাইডেনের ছবি, যারা বাংলাদেশের ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ রোববার ৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি হস্তান্তর করেছে।

চিঠিতে জো বাইডেন একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য বাংলাদেশের সাথে অংশীদারিত্বের বিষয়েও ইচ্ছা প্রকাশ করেছেন। চিঠিতে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর পর্বে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীসহ আরও অনেক বিষয়ে আমি আমার প্রশাসনের একত্রে কাজ করার আন্তরিক ইচ্ছার কথা জানাতে চাই।

চিঠিতে বাইডেন বলেন, সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনই এই সম্পর্কের ভিত্তি।

বিষয়:চিঠি জো বাইডেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…