বিনোদন

প্রকাশ্যে ‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ জোয়াকিনের ফার্স্টলুক

জোকারের ফার্স্টলুক, সিনেমার দৃশ্য, হোথরোডের চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার শুটিং সেটে জোকারের প্রথম লুকের ছবি, যেখানে অভিনেতা একটি হোথরোডের চরিত্রে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা টোড ফিলিপসের বক্স অফিস কাঁপানো আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার ‘জোকার’-এর সিকুয়েল ‘জোকার: ফলি এ ডিউক্স’ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। ছবিটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি প্রকাশ পাওয়া জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘আর্থার ফ্লেক’ চরিত্রটির ফার্স্টলুক।

রবিবার ইনস্টাগ্রামে ‘আর্থার ফ্লেক’ চরিত্রটির ফার্স্টলুক প্রকাশ করেছেন টোড ফিলিপস। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলেটি। #জোকার’। ছবিতে দেখা গেছে জেলে দাড়ি কামাচ্ছেন জোয়াকিন। মুখ ভরা শেভিং ফোম। শার্টলেস। আগের চেয়েও বেশি হাড় জিরজিরে দেখাচ্ছে তাকে।

ভক্তরা এই ছবি দেখে দারুণ খুশি। তবে অনেকেই লেডি গাগার লুক দেখতে চাইছেন। কারণ অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে ‘হার্লে কুইন’ চরিত্রে।

সিনেমার কিছু অংশের শুটিং আরখাম অ্যাসাইলামে করা হবে বলে জানা গেছে। এই ছবিতে জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০১৪ সালের ৪ অক্টোবর।

অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পেয়েছে মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি।

বিষয়:জোকার জোকার : ফোলি এ ডিউক্স জোয়াকিন ফিনিক্স টোড ফিলিপস লেডি গাগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…