চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন জমলো ‘পঞ্চায়েত ৩’, কার পারিশ্রমিক কত?

ভারতের সবচেয়ে সুনির্মিত সিরিজ ‘পঞ্চায়েত’ এর নতুন সিজন নিয়েও আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
বিনোদন
A A

ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হয়েছে ‘পঞ্চায়েত থ্রি’। থ্রিলার-মাসালাদার গল্পের ভিড়ে ছিমছাম এই গল্পের সিরিজ দর্শক-মনে আগেই জায়গা করে নিয়েছিল, যার ব্যাতিক্রম হয়নি নতুন কিস্তির ক্ষেত্রেও।

তৃতীয় সিজনেও জমে উঠেছে ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রাম, সেখানকার বাসিন্দারা একই আছেন। তবে গল্প বলার ঢঙে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তৃতীয় সিজনে পরিচালক চন্দন কুমার এবং দীপক কুমার মিশ্র বেশ কিছু আকর্ষণীয় মুহূর্ত উপহার দিয়েছেন।

‘পঞ্চায়েত’-এর প্রত্যেকটি চরিত্রই যেন জীবন থেকে তুলে আনা। কিন্তু জানেন কি, সেই চরিত্রগুলিকে পর্দায় জীবন্ত করে তুলতে কত পারিশ্রমিক পান অভিনেতারা?

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অভিষেক ত্রিপাঠীর ভূমিকার জন্য জিতেন্দ্র কুমারকে প্রতি পর্বে ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তৃতীয় সিজনে আটটি পর্ব রয়েছে। সুতরাং, জিতেন্দ্রের মোট পারিশ্রমিক ছিল ৫ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নীনা গুপ্তা। নতুন সিজনে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি পর্বে ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে জানা গিয়েছে। তৃতীয় সিজনে তার মোট পারিশ্রমিকের পরিমাণ ৪ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা রঘুবীর যাদব। প্রধানজি ওরফে মঞ্জু দেবীর স্বামীর ভূমিকার তিনি এই সিজনে প্রতি পর্বে ৪০ হাজার টাকা করে পেয়েছেন। অর্থাৎ তৃতীয় কিস্তি থেকে তাঁর মোট আয় তিন লাখ ২০ হাজার টাকা।

Reneta

এছাড়াও বিকাশের চরিত্রে চন্দন রায় অভিনয় করেছেন। যার প্রতি পর্বের জন্য তিনি ২০ হাজার টাকা চার্জ করেছেন৷

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে। তাইতো তৃতীয় সিজন নিয়ে এত উত্তেজনা দর্শকদের মাঝে। সিরিজটিতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সানভিকা, চন্দন রায় এবং ফয়জল মালিক।- ইন্ডিয়া ডটকম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘পঞ্চায়েত থ্রি’অ্যামাজন প্রাইমচন্দন রায়জিতেন্দ্র কুমারনীনা গুপ্তাফয়জল মালিকরঘুবীর যাদবসানভিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

মে ১১, ২০২৬

বিয়েতে গয়না নয়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় চান নরেন্দ্র মোদি!

মে ১১, ২০২৬

যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT