বিনোদন

১০০ কনটেন্ট নিয়ে আসছে জিও সিনেমা

Jio Studios' 'Infinite Together' film poster with diverse cast images. Channel i News - চ্যানেল আই নিউজ

Jio Studios’ ‘Infinite Together’ film poster featuring diverse actors and scenes from the movie. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার এক ইভেন্টে একশোটির বেশি কনটেন্টের নাম প্রকাশ করেছে রিল্যায়ান্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা। নেটফ্লিক্স ও অ্যামাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেয়া হবে জিও সিনেমাতে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।

এই তালিকার হিন্দি ছবিগুলোর মাঝে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত কিছু সিনেমা। এছাড়াও আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’

ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।

আছে কয়েকটি ওটিটি শো। তার মাঝে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।

২০০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করা হবে এই খাতে। কোনো সিনেমা, সিরিজ এবং শো মুক্তির তারিখ বলা হয়নি। নেই বিস্তারিত কোনো তথ্য। তবে এক প্ল্যাটফর্মে প্রিয় তারকাদের এতগুলো সিনেমা আসার খবরে সিনেমাপ্রেমীরা দারুণ খুশি।

বিষয়:ডানকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…