চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার সমর্থনে কাতারের মাঠে গীতিকার জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

গীতিকার হিসেবেই রবিউল ইসলামের পরিচিতি, জনপ্রিয়তা। দারুণ সব গানে তিনি শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন, পেয়েছেন নানান পুরস্কারও। তবে গীতিকবি জীবনের বাইরে জীবন আপাদমস্তক একজন ক্রীড়াপ্রেমী।

ক্রিকেট হোক বা ফুটবল, যেকোনও খেলা নিয়েই তিনি দারুণ উচ্ছ্বসিত এবং আবেগতাড়িত। তাইতো পেশাজীবনের ব্যস্ততা কাটিয়ে প্রায়শই ছুটে যান স্টেডিয়ামে। সমর্থন দেন প্রিয় দলকে।

এবার জীবন উড়াল দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ফিফা বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় তিনটি ম্যাচ উপভোগ করতেই তার এই সফর। এর মধ্যে দুটো সেমিফাইনাল উপভোগ করেছেন। বাকি রইলো ফাইনাল। যেটাতে রবিবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।

Banglabid

বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থক হয়ে গ্যালারিতে উপস্থিত থাকবেন জীবন। তার সঙ্গে আছেন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদও।

বিশেষ এই সফর নিয়ে জীবন বলেন, ‘ফুটবল বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার ইচ্ছে ছিলো অনেক আগে থেকে। বিশেষ করে প্রিয় দল আর্জেন্টিনাকে ফিফার আয়োজনে খেলতে দেখার স্বপ্ন। এবার সেটা পূরণ হলো। ফাইনাল ম্যাচের জন্য উদগ্রীব হয়ে আছি। আশা করছি, মেসির বাঁ পায়ের জাদু দেখার সৌভাগ্য হবে। সেই সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ জয় নিয়েই মাঠ থেকে ফিরবো।’

রবিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচটি। এরপর আরও একদিন কাতার সফর সেরে ২০ ডিসেম্বর দেশে ফিরবেন জীবন।

Reneta

জীবন জানান, ২০১১ সালে বাংলাদেশে এসেছিলো আর্জেন্টিনা ফুটবল দল। সেবার নাইজেরিয়ার সঙ্গে তারা একটি প্রীতি ম্যাচ খেলেছিলো। ওই ম্যাচটিও সরাসরি মাঠে বসে উপভোগ করেছিলেন।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেরও দারুণ ভক্ত জীবন। বাংলাদেশ দলের সমর্থনে সর্বদা সক্রিয় তিনি। ফেসবুক থেকে স্টেডিয়াম কিংবা টেলিভিশন টকশো, সবখানেই টাইগার বাহিনীর জন্য কথা বলেন এই গীতিকার। শ্রীলংকা এবং দুবাই গিয়েও তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ম্যাচ উপভোগ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতারগীতিকারজীবনফুটবলমেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT