চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার ঢাকায় জয়া অভিনীত ‘ঝরা পালক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে। ৯ দিনব্যাপী ৭১টি দেশের ২৫২টি সিনেমা চলবে বেশ কয়েকটি ভেন্যুতে।

তারই ধারাবাহিকতায় রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রথমবারের মতো ঢাকার দর্শক দেখবে কলকাতার সিনেমা ‘ঝরা পালক’। সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান।

‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে ‘ঝরা পালক’ প্রদর্শীত হবে। এটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

কবি জীবনানন্দ দাশকে নিয়ে সিনেমাটিতে কবি-পত্নী লাবণ্য দাশের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

২০১৭ সালের শেষ দিকে শুটিং শুরু হয়েছিল এই ছবির। নানা কারণে বার বার পিছিয়েছে ছবির মুক্তি। তার পরে করোনার কারণে সিনেমা হল পর্যন্ত পৌঁছাতে পারেনি ‘ঝরা পালক’। গেল বছর সিনেমাটি মুক্তি পায় কলকাতায়।

ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবন কাহিনী। দুই বয়সের কবিকে পর্দা ফুটিয়ে তুলেছেন মন্ত্রী ব্রাত্য বসু এবং রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্তসহ একাধিক অভিনেতাকে।

Reneta

ছবিতে কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়, সুপ্রিয় দত্তকে দেখা যাবে কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে এবং দেবশঙ্কর হালদার অভিনয় করবেন কবি সজনীকান্ত দাশের ভূমিকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানঝরা পালকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT