বিনোদন

বরফ খনন করতে গিয়ে গুরুতর আহত ‘অ্যাভেঞ্জার্স’ তারকা

অ্যাভেঞ্জার্স তারকা আহত, গুরুতর আহত অবস্থায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভেঞ্জার্স সিনেমার একজন অভিনেতা আহত অবস্থায়, তার মুখে উদ্বেগের ছাপ, সিনেমার সেটের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘অ্যাভেঞ্জার্স’ তারকা জেরেমি রেনার এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার এই দুর্ঘটনা ঘটে।

জেরেমির মুখপাত্রের বরাতে জানা গেছে বরফ খনন করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ৫১ বছর বয়সী অভিনেতার আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল আছে। তবে অভিনেতা কোথায় আঘাত পেয়েছেন সেই বিষয়ে মুখপাত্র কিছু জানাননি।

দুইবার অস্কারে মনোনয়ন পেয়েছেন জেরেমি রেনার। ‘দ্য হার্ট লকার’ ও ‘দ্য টাউন’ ছবির জন্য এই মনোনয়ন পেয়েছেন অভিনেতা। ‘দ্য হার্ট লকার’ ছবিতে জেরেমি একজন বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন।

‘দ্য আভেঞ্জার্স’ ও ডিজনি প্লাস সিরিজগুলোতে জেরেমি রেনার ‘হোকাই’ চরিত্রে অভিনয় করেছেন।
সূত্র: ডেডলাইন

বিষয়:অ্যাভেঞ্জার্স জেরেমি রেনার মার্ভেল সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…