শিক্ষা

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল

ছাত্রদল সমর্থিত প্যানেলের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল।

বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করে, ভোটগ্রহণে ব্যাপক কারচুপি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত সমর্থিত প্যানেলকে জয়ী করতে শিবিরের সঙ্গে আঁতাত করেছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে বর্জনের ঘোষণা দেয় তারা। ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…