চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে জয়া অভিনীত দুই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২২
বিনোদন
A A

সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। সর্বশেষ বড় পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত সেই ছবিটি এখনও চলছে প্রেক্ষাগৃহে। তারমধ্যেই টানা দুই দিন চ্যানেল আই দেখাবে জয়া আহসান অভিনীত পুরনো দুই ছবি!

এরমধ্য রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে ‘চোরাবালি’। যে ছবিটি দিয়ে ২০১২ সালে বড় পর্দায় যাত্রা করেছিলেন ছোট পর্দার দাপুটে নির্মাতা রেদওয়ান রনি। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবিটি সেই সময়ে প্রেক্ষাগৃহেও বেশ ভালো সাড়া ফেলে।

জয়া আহসান ছাড়াও ‘চোরাবালি’-তে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও আছেন সোহেল রানা, এটিএম শামসুজ্জামান, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল, সালেহীন স্বপন, পিয়া, ইরেশ যাকের, হুমায়ূন সাধু প্রমুখ।

ঠিক এর পরদিন (৩১ অক্টোবর) একই সময়ে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে জয়া অভিনীত আরেক ছবি ‘জিরো ডিগ্রী’। অনিমেষ আইচ পরিচালিত এই সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এছাড়াও অভিনয় করেছেন দিলরুবা রুহি, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিমেষ আইচইরেশ যাকেরএটিএম শামসুজ্জামানচোরাবালিচ্যানেল আইজয়া আহসানজিরো ডিগ্রীপিয়ারেদওয়ান রনিলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিনেমাসোহেল রানাহিল্লোলহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের যে নাটক দেখে দর্শকরা বলছেন ‘জীবনের সেরা নাটক’!

মার্চ ২৫, ২০২৬

ইরান সংঘাত বৈশ্বিক ঝুঁকি তৈরি করছে: ভলকার তুর্কের সতর্কবার্তা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি: মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

মার্চ ২৫, ২০২৬

তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক মন্দার আশঙ্কা: ব্ল্যাকরক প্রধান

মার্চ ২৫, ২০২৬

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT