চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার ভূতপরী হয়ে ওঠা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
জয়া ভূতপরী রূপে, পেছনে অন্ধকার আকাশ ও ঝড়ের মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু বাঙালি নয়, জয়া আহসান এখন ভারতীয় দর্শকের কাছেই পরিচিত নাম। সম্প্রতি ‘কড়ক সিং’ এর মাধ্যমে বলিউডেও পা রাখলেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। ছবিটি পেয়েছে তুমুল প্রশংসা, সেই সঙ্গে তিনিও হয়েছেন প্রশংসিত! ফেব্রুয়ারিতে আসছে তার নতুন সিনেমা ‘ভূতপরী’!

ভারতীয় বাংলায় নির্মিত এই ছবিটি আগামি ৯ ফেব্রুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন নির্মাতা সৌকর্য ঘোষাল। ফার্স্টলুক, টিজারের পর শুক্রবার এলো এই ছবির ট্রেলার!

লাল শাড়ি আর শরীর ভর্তি গয়না পরে গ্রামে ঘুরে বেড়ায় বনলতার আত্মা। সে সকলকে ভয় দেখায়। সে সকলকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না। আবার ক্ষতিও করতে পারে না। তবে সে যদি কারও স্বপ্নে দেখা দেয় তাকে দিয়ে ক্ষতি অবশ্যই করাতে পারে। একদিন সে আবিষ্কার করে সে একটি বাচ্চা ছেলেকে ছুঁতে পারছে! আর সেটা দেখেই ভয় পেয়ে যায়। কিন্তু কেন?

Banglabid

মানুষ নয়, একজন ভূত মানুষকে ভয় পাচ্ছে, কেন? আর কীভাবেই বা সেই ভূত পরী হয়ে ওঠবে? আদৌ কি ভূতেদের মৃত্যু হয়? এসব প্রশ্নই উসকে দিল এই ছবির ট্রেলার। এসব গল্পের ভেতর গল্পকথককে বলতে শোনা যায়, বহু আগে এই গ্রামে সতীদাহ প্রথা ছিলো! তবে বনলতার আত্মা তেমনি কেউ? তার কি আছে কোনো ভয়াবহ অতীত?

পুরো সিনেমাটি দেখার আগে এর উত্তর দেয়া সম্ভব না। আপাতত জয়ার ভূত হয়ে উঠার গল্প শেয়ার করছেন সকলে। করছেনও প্রশংসাও। শুক্রবার নিজেও ‘ভূতপরী’র ট্রেলার শেয়ার করেছেন জয়া। পোস্ট করে লিখেছেন, ‘একজন ভূতের পরী হয়ে ওঠা। ভূতপরী আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের কাছের সিনেমা হলে!’

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ।

Reneta

এদিকে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে জয়া আহসান অভিনীত ইরানি ছবি ‘ফেরেশতে’। এই ছবি দিয়েই দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠছে! ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তাজা অতাশ জমজম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানট্রেলারফেরেশতেভূতপরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT