চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার সেলফিতে ফুটবল তারকা কৃষ্ণা-সানজিদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের নারী ফুটবলাররা এখন ‘টক অব দ্য কান্ট্রি’। নেপাল থেকে ট্রফি হাতে বুধবার দুপুরে দেশে পা রাখেন তারা। তাদেরকে বরণ করে নেয়ার ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা দেশের মানুষ। 

সাধারণ মানুষের পাশাপাশি এদিন বাংলার মেয়েদের অর্জনে গলা ফাটিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। ঠিক তার একদিন পর ঢাকা-কলকাতার সিনেমার জনপ্রিয় মুখ জয়া আহসানের সেলফিতে দেখা গেল দেশের ফুটবল তারকা কৃষ্ণা রাণী সরকার ও সানজিদা আক্তারকে!

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়া তার ফেসবুকে দুটি সেলফি পোস্ট করেন। যেখানে ভিক্টোরি সাইন দেখিয়ে পোজ দিতে দেখা গেছে কৃষ্ণা ও সানজিদাকে।

দুটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবজ্জল অবদান আমাদের মুক্তিযুদ্ধকালীন সংগ্রামে এক জাদুময়ী নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। আজ সাফ জয়ী নারী ফুটবল দলের এই ঐতিহাসিক জয় যেমন আমাদের গোটা বাংলাদেশকে একত্রিত করেছে। ঠিক তেমনি আমাদের মেয়েরা সুপ্ত নারী বিদ্বেষী দানবদের বুড়ো আঙুল দেখিয়ে এক আলোকিত নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করল।’

মূলত জয়া এখন ব্যস্ত শুক্রবার মুক্তি প্রতীক্ষিত ‘বিউটি সার্কাস’ এর প্রমোশন নিয়ে! ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। সিনেমা মুক্তি সামনে রেখে নির্মাতা মাহমুদ দিদারের সঙ্গে তিনি ছুটছেন বিভিন্ন মিডিয়া হাউজে। বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে গেলে সদ্য সাফ জয়ী বাংলাদেশের দুই নারী ফুটবলার ও কোচ এর সাথে হঠাৎ সাক্ষাৎ হয়।

এসময় জয়া নিজের তারকাখ্যাতি ভুলে কৃষ্ণা-সানজিদাকে জড়িয়ে ধরেন। কথা বলেন তাদের সাথে। জানান অভিনন্দন। কৃষ্ণা-সানজিদা ও কোচের সাথে জয়া ও নির্মাতা মাহমুদ দিদারের কয়েকটি স্থিরচিত্রও পোস্ট করা হয়েছে ‘বিউটি সার্কাস’ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসকৃষ্ণা রানী সরকারজয়া আহসানফুটবলবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদনসিনেমাসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

রইদ: প্রেম যখন প্রাপ্তির নয়, বরং ধারণ করার

জুন ১০, ২০২৬

চ্যানেল আই কার্যালয়ে উদ্বোধন হয়েছে মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ১০, ২০২৬

ফুটবলের আড়ালে ক্ষমতার লড়াইয়ে আমেরিকা-চীন ও উপসাগরীয় শক্তি

জুন ১০, ২০২৬

বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

জুন ১০, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT