চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে প্রাপ্তবয়স্কদের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
প্রেক্ষাগৃহে আসছে প্রাপ্তবয়স্কদের ছবি, সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণের আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত ছবি ‘পেয়ারার সুবাস’। লম্বা সময় ধরে মুক্তি আটকে থাকার বিষয়টিকে কনসিভ (অন্তঃসত্ত্বা) করার মতো বলে মনে করেন এতে অভিনয় করা সুষমা সরকার। মজা করে তিনি বলেন, কনসিভ এবার ডেলিভারি হতে যাচ্ছে!

‘ভালোবাসাহীন ভালোবাসার গল্প এটি। যে চরিত্রটি আমি করেছি সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে।’

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘পেয়ারার সুবাস’। মুক্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে অভিনেত্রী সুষমা সরকার এমনটা বলেন। আরও উপস্থিত ছিলেন পরিচালক নূরুল আলম আতিক, অভিনেতা আহমেদ রুবেল সহ অনেকে।

Banglabid

নূরুল আতিক বলেন, আমরা তেমন গন্ধের ছবি দেখি না। পেয়ারার সুবাস-এ গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। ‘পেয়ারার সুবাস’ ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারার নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হচ্ছে এতে।

‘আট বছর আগে এ ছবির যে প্রয়োজন অনুভব করেছিলাম সেটা এখনও আছে। তবে হ্যাঁ, যদি আট বছর আগে মুক্তি দিতে পারতাম, তাহলে দর্শকদের অ্যাপ্রোচটা হয়তো অন্যরকম হতো। ছবিটি যদি দর্শকদের মাঝে সুবাস ছড়াতে ব্যর্থ হয় তবে নির্মাতা হিসেবে ব্যর্থতার দ্বায়ভার আমার হবে।’

এতে ‘পেয়ারা’ নামে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান। এটি প্রযোজনা করছেন আলফা আই’র শাহরিয়ার শাকিল।

Reneta

তিনি বলেন, ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। তাই আমরা বারণ করছি, বাচ্চাদের সিনেমা হলে না আসার। এখানে মনস্তাত্ত্বিক বিষয় উঠে আসবে। আমার ধারণা, প্রাপ্ত বয়স্ক এবং সাধারণ দর্শকরা ‘পেয়ারার সুবাস’ দেখলে খুবই পছন্দ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসানজয়াজয়া আহসাননুরুল আলম আতিকনূরুল আলম আতিকপেয়ারাপেয়ারার সুবাসপ্রাপ্তবয়স্কলিড বিনোদনসিনেমাসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর ক্রিকেটারের সাথে সংঘর্ষে প্রান হারালেন মেন্ডিসের স্কুল জীবনের কোচ

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT