চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুদিন ধরে সম্পর্কে আছেন জয়া, বিশেষ মানুষটি কে?

বিশেষ মানুষ সিনে–দুনিয়ার কেউ নন, জানালেন জয়া আহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

জয়া আহসান জনপ্রিয়তা দুই বাংলা জুড়ে। বছরজুড়ে তিনি শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবাংলাতেও ব্যস্ত থাকেন। সিনেমার প্রচার উপলক্ষে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন জয়া।

এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো প্রেমের সম্পর্কে থাকার কথা জানিয়েছেন জয়া আহসান। এ ছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনা।

আপনার জীবনে বিশেষ কেউ আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে। নাম না বললেও জয়া জানান, তার বিশেষ মানুষ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।

জয়া আহসান বলেন, আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়। সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।

সঙ্গীর কোন একটা বিষয় পছন্দ করেন—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, সে অনেক শান্ত। সঞ্চালক তখন বলেন, আপনিও তো খুব শান্ত। জয়া তখন বলেন, হ্যাঁ, সে জন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি।

বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।

Reneta

এরপর সঞ্চালক জানতে চান, তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তাঁর ভাষ্যে, আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে। এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য—উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’

সাক্ষাৎকারে জয়া জানান, আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না।

গেল ঈদে ঈদে বাংলাদেশে ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সবগুলো সিনেমায় এই অভিনেত্রী নজর কেড়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কলকাতাজয়া আহসানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT