চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আইফায় বলিউড তারকাদের সঙ্গে জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
বিনোদন
A A

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডস এর ২৩তম আসর। শনিবার (২৭ মে) আবুধাবিতে বসেছিল এবারের আসর। আর পরের দিন ছিল আইফার গ্রিন কার্পেট। দুই দিনই বলিউড তারকাদের সঙ্গে জমকালো এই আয়োজনে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শিগগিরই জয়া অভিনীত বলিউড সিনেমা ‘করক সিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জয়া। ভারতের এক গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, ‘করক সিং’র জন্যই টিমের সঙ্গে তিনি আবুধাবিতে গিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ধন্যবাদ আইফা অ্যাওয়ার্ডস আবু ধাবি! সত্যিই ম্যাজিক্যাল নাইট!

আইফার গ্রিন কার্পেটে সারাহ করিমের ডিজাইন করা ফিউশন শাড়ি পরেছেন জয়া। নীল ব্লাউজ। গলায় পরেছেন হার। সাথে নিয়েছেন সিলভার ব্যাগ।

জয়ার সঙ্গে দেখা গিয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীকে, যিনি জয়ার হিন্দি ডেবিউ ছবি ‘করক সিং’-র পরিচালক।

বলিউডের আলোচিত অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে।

Reneta

‘করক সিং’-এ জয়া আহসান ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়ালাম সিনেমা ‘চার্লি’র অভিনেত্রী পার্বতী থিরুবথুসহ আরও অনেকে। ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

২ জুন জয়া অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। নাম ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৌশিক সেনজয়া আহসানপঙ্কজ ত্রিপাঠিবিজয় বর্মামালায়ালামলিড বিনোদনসানজানা সাঙ্ঘি
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT