বিনোদন

সাধ্যমতো বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানালেন জয়া

জয়া বন্যার্তদের সহায়তার জন্য উদ্বিগ্ন ও সমবেদনা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়া বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সহায়তা ও সমবেদনা প্রকাশ করছেন, বন্যার পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বাঁচার জন্য লড়ছে বন্যাকবলিত এলাকার মানুষ। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সকল মানুষকে এগিয়ে আসার বিকল্প দেখছেন না মানিবক মানুষেরা। দেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসানও এমনটাই মনে করছেন।

বন্যাকবলিত এলাকার ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি।’

জয়া বলেন, ‘এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শিগগির প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জয়া আহসান আরও বলেন, ‘প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’

বিষয়:জয়া আহসান বন্যা বন্যাকবলিত শাকিব খান সিনেমা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…