বিনোদন

ছবির প্রচারণায় টিএসসিতে যাচ্ছেন জয়া-ফেরদৌস-সুমীরা

চ্যানেল আই অনলাইন প্রচারণায় টিএসসিতে যাচ্ছেন জয়া-ফেরদৌস-সুমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসিতে চ্যানেল আই অনলাইন প্রচারণায় অংশগ্রহণকারী জয়া, ফেরদৌস ও সুমীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মাহমুদ দিদারের ছবি ‘বিউটি সার্কাস’। ছবিটির খবর দর্শকের কাছে পৌঁছে দিতে চলছে জোর প্রচারণা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত ঢুঁ দিচ্ছে পুরো টিম।

তারই ধারাবাহিকতায় ‘বিউটি সার্কাস’ টিম যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উপস্থিত থাকবেন সকলে।

বিউটি সার্কাস এর অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে, এদিন বিকেল ৫টায় টিএসসিতে উপস্থিত থাকবেন নির্মাতা ছাড়াও ছবির কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান। এছাড়াও থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, এবিএম সুমন, চিরকুট এর সুমী এবং অ্যাশেজ এর জুনায়েদ ইভান।

সিনেমাটি নিয়ে উপস্থিত দর্শকের সাথে কথা বলবেন জয়া, ফেরদৌস, সুমনরা। সেই সঙ্গে চলচ্চিত্রের প্রকাশিত দুটি গান গেয়ে মাতাবেন সুমী ও ইভান।

সরকারি অনুদান প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘বিউটি সার্কাস’ নিবেদন করেছে বসুন্ধরা গুঁড়া মশলা। সুমী ও ইভান ছাড়াও চলচ্চিত্রটিতে আরও গান গেয়েছেন টুনটুন বাউল।

বিষয়:ইমপ্রেস জয়া আহসান টিএসসি টুনটুন বাউল ফেরদৌস বাউল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…