চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়বার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন জাভেদ মুনির

রাজু আলীম রাজু আলীম
১:১৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
শিক্ষা
A A
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লোগো ও চেয়ারম্যানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় মেয়াদে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ।

সোমবার ১ জুলাই থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এরআগে রোববার বিশ্ববিদ্যালয়টির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাভেদ মুনির আহমেদ বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড, শিক্ষার্থী, অভিভাবক, অনুষদ এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা সবার অবদানের কথা স্মরণ করেছেন।

জাভেদ মুনির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলেহ উদ্দীন আহমেদের ছেলে। তিনি ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আগে এবং পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসের আউটসোর্সিং কোম্পানি অ্যাপ্রোসফট কনসাল্টিং অ্যান্ড ট্রেনিং করপোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) তিনি।

তথ্যপ্রযুক্তি খাতে জাভেদ মুনিরের ৩৫ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রেই প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।

আধুনিক গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে জাভেদ মুনির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ক একটি ইনস্টিটিউটের প্রস্তাব করেছেন। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Reneta

জাভেদ মুনির বলেন, এআইভিত্তিক এ আধুনিক গবেষণা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়টির গবেষকরা নেতৃত্বের দক্ষতার মাধ্যমে যুক্ত থাকবেন। এর মাধ্যমে সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চান তিনি।

জাভেদ মুনির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তাঁর নেতৃত্বে এনএসইউ সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেয়ারম্যানজাভেদ মুনিরদ্বিতীয়বারনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT