রাজনীতি

নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

জাতীয় পার্টির লোগো, নির্বাচনে যাওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির লোগো, যেখানে একটি চেক মার্ক এবং বাংলায় লেখা ‘জাতীয় পার্টি’ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার ২২ নভেম্বর বিকেল সোয়া ৩টায় রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ ঘোষণা দিয়েছেন।

এর আগে এক বক্তব্যে চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখে জাতীয় পার্টি। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লোক আছে আমাদের।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন এবং সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসেই অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছি আমরা। আসন ভাগাভাগি নিয়ে কারো সাথে আলোচনা হয়নি। সে বিষয়ে চিন্তাও করছি না আমরা।

তিনি আরও বলেন, বহিষ্কৃত নেতারা জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চাইলে, নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করলে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিদ্ধান্ত নেবেন।

বিষয়:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…