চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে  আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

রোববার সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে  সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় গোলাম মসীহ্ এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এ সদস্য সচিব আরো বলেন, জাতীয় পার্টি  গণতন্ত্রে বিশ্বাস করা একটি নির্বাচনীমুখী দল। শনিবার প্রধানমন্ত্রীর সাথে বেগম রওশন এরশাদের সাক্ষাতকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মনে করেন তিনি। এবিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভক্তি নেই। আছে নেতৃত্বের প্রতিযোগীতা।

গোলাম মসীহ্ সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনগণের সাথে গণসংযোগ বাড়াতে এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে  কাজ করার আহবান জানান। 

তিনি বলেন, জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি। শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নমূলক কাজ আজও দৃশ্যমান রয়েছে। জনগণ এরশাদকে ভালবাসে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাগির আলমাহি এরশাদ সাদ এরশাদ-এমপি, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইফ মশিউর রহমান রাঙ্গা, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক এমপি- এম এ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক- ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নুরুল ইসলাম নুরু, মহানগর পশ্চিম এর আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, আজিজ চৌধুরী, মজিবুর রহমান মজিব, কামাল হোসেন, শওকত হোসেন বাবুল, মোঃ জিয়াউল হক জুয়েল, সাখাওয়াত হোসেন, ইউসুফ ফার্সি, তৌহিদুল আলম, ওয়াহিদুজ্জামান তরুণ, মঞ্জুরুল হক সাচ্চা, নাসির উদ্দিন নাসির, তোহিদুল আলম, কাজী রঞ্জন, জহিরুল ইসলাম মারুফ ও ছাত্রনেতা লিয়ন, সাজেদা শারমিন পারভিন লিজা, হাসনা হেনা, তাহেরা মোশাররফ শোভা, জুলিয়া আক্তার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিনির্বাচনরওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT