ধ্বসাংত্মক রাজনীতি নয়, জাতীয় পার্টি শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবাষির্কীতে তিনি বলেন, মান অভিমান ভুলে দল ও দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলেন তিনি।






