তথ্যপ্রযুক্তি

ভৌতিক উপন্যাস পড়ে ‘রোবট হাত’ বানালেন জাপানি গবেষক

জাপানি গবেষক ভৌতিক উপন্যাস পড়ে রোবট হাত তৈরি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানি গবেষক ভৌতিক উপন্যাস পড়ে রোবট হাত তৈরি করছেন, যা প্রযুক্তি ও কল্পনাকে একত্রিত করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিধানযোগ্য রোবোটিক হাত তৈরি করেছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক মাসাহিকো ইনামি এবং তার দল। রোবট এই হাত তৈরি করার কারণ হচ্ছে, একজনের শরীরের অংশ হিসেবে এই বাহু যেন ব্যবহার করা যায়।।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মাসাহিকো ইনামি বলেছেন, ঐতিহ্যবাহী জাপানি পুতুল এবং ইয়াসুনারি কাওয়াবাতার নামে একটি ভৌতিক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি তৈরি করেছেন। ওই উপন্যাসে একজন মহিলা হাত ধার করেন সবার কাছ থেকে।

ইনামি আরও বলেন,’রোবট এই হাত একেবারেই মানুষের প্রতিদ্বন্দ্বী নয়। বরং এমন কিছু, যা আমাদের সাহায্য করবে ঠিক যেমন একটি সাইকেল আমাদের সাহায্য করে। এই রোবট হাত তৈরি করার মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ পেয়েছে।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা হয়তো দেখতে পাব, মানুষের পিঠ থেকে ডানা বেরোচ্ছে। বা মানুষের শরীরের সাথে ড্রোন লাগানো আছে। হয়তো কেউ এমন একটি খেলা নিয়ে আসবে, যার জন্য ছয় হাতের প্রয়োজন হবে বা একটি নতুন ধরনের সাঁতার পদ্ধতির উদ্ভাবন হবে।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…