চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মাষ্টমীতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ কমিশনার নিরাপত্তা বিষয়ক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জন্মাষ্টমী পালনে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য ডিএমপি অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবে। নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৬ সেপ্টেম্বর বুধবার উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে।

মঙ্গলবার ২৯ আগস্ট ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে আসন্ন জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো অনুষ্ঠানকে অধিকতর গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভার আয়োজন করা হয়। নির্বাচনের বছর হওয়ায় বিরোধী দলগুলো এখন আন্দোলনমুখী।

Banglabid

ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন: এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। এ উৎসবকে ঘিরে কোনো হুমকির তথ্য থাকলে পুলিশকে অবগত করার অনুরোধ করেন তিনি।

আসন্ন জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে ঢাকার পুলিশ প্রধান বলেন, উৎসবকে ঘিরে কেউ যাতে অনলাইনে গুজব  ছড়াতে না পারে এজন্য ডিএমপির সাইবার পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন কমিশনার।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা সভায় পুলিশ ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

সভার শুরুতে কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রায় ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। সভায় প্রতিটি মন্দিরে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, শোভাযাত্রা নির্দিষ্ট সময় শুরু ও শেষ করা, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা, শোভাযাত্রার মাঝে গ্যাপ না রাখা, ব্যাগ নিয়ে শোভাযাত্রায় না আসা এবং আযান ও নামাজের সময় বাদ্য বাজানো বন্ধ রাখার অনুরোধ করা হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ হেডকোয়ার্টার্স, এসবি এবং এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মাষ্টমীডিএমপি কমিশনারনিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT