বিনোদন

‘ভারত মাতা কী জয়’ বলায় কটাক্ষের মুখে জাহ্নবী!

জাহ্নবী কাপড় পরে সুন্দর পোজ দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড লাল রঙের।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহ্নবী এক সুন্দর পোজে লাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি পারফেক্ট হেয়ার ও মেকআপে সুন্দর দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল কয়েকদিন ধরেই নিজের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শনিবার (১৬ আগস্ট) সিনেমাটি মুক্তির আগে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে মুম্বাইয়ে ‘দহি হান্ডি’ উদযাপনে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। সেই অনুষ্ঠানেই যোগ দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।

জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে ‘ভারত মাতা কী জয়’ রব তুলেছিলেন অভিনেত্রী। তারপরেই ধেয়ে আসে কটাক্ষ।

প্রশ্ন ওঠে, জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য কি জানা নেই জাহ্নবীর? এবার সেই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী নিজেই।

শনিবার মুম্বাইয়ের ঘটকোপারের এই অনুষ্ঠানটি ছিল। অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জন্মাষ্টমী উপলক্ষে দইয়ের হাঁড়ি ভাঙছেন জাহ্নবী। তার সঙ্গে এই দিন ছিলেন বিজেপি সাংসদ রাম কদম। হাঁড়ি ভাঙতে ভাঙতে কৃষ্ণনাম করেননি জাহ্নবী। তার কণ্ঠে ‘ভারতমাতার জয়’ ধ্বনি শোনা যায়। এই দেখেই অবাক হয়ে যান নেটাগরিকেরা। কটাক্ষ শুনেই অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে পাল্টা জবাব দেন।

জাহ্নবী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার পুরো ভিডিওটি ভাগ করে নেন। সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, “ওদের বলার (ভারতমাতার জয়) পরে যদি আমি না বলতাম, তাহলেও সমস্যা তৈরি হত। আর বললেও পুরো ভিডিও থেকে একটা অংশ কেটে নিয়ে ব্যঙ্গ শুরু।”

কেন জন্মাষ্টমীতে ভারতমাতার জয় বলা হয়েছে তা নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তোলেন। জাহ্নবী সেই প্রসঙ্গে বলেন, “শুধু জন্মাষ্টমীর দিন নয়। রোজ বলব, ‘ভারতমাতার জয়।’”

জাহ্নবীর এই উত্তরে সন্তুষ্ট তার অনুরাগীরা। অভিনেত্রী এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ নিয়ে। ছবির গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেধে অভিনয় করবেন এই অভিনেত্রী।

বিষয়:'পরম সুন্দরী' কটাক্ষ জন্মষ্টমী জাহ্নবী কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…