বিনোদন

‘জনগণের নেতা’র নতুন পোস্টার, এটিই কি বিজয়ের শেষ ছবি?

জনগণের নেতা'র নতুন পোস্টার, যুবকদের সমর্থনে জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের নেতা’র নতুন পোস্টার, যেখানে একজন জনপ্রিয় অভিনেতা যুবকদের সাথে সংযোগ স্থাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একসঙ্গে সিনেমা ও রাজনীতির মঞ্চে সক্রিয় থালাপতি বিজয়! অভিনেতা থেকে নেতা বনে যাওয়া এই তারকার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পরদিনই মুক্তি পেল তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’–এর নতুন পোস্টার!

প্রযোজনা সংস্থা কেভিএন পিকচার্স এক্স (টুইটার)-এ পোস্টারটি প্রকাশ করে লিখেছে “লেটস বিগিন”! এই বার্তার মাধ্যমে ছবির প্রচার প্রচারণা শুরুর ঘোষণা দেয়া হয়েছে।

পোস্টারে থালাপতিকে দেখা যাচ্ছে ‘জনতার নেতা’র অবয়বে! নীল শার্ট ও সানগ্লাসে জনতার মাঝে দৃঢ় চেহারায় দাঁড়িয়ে আছেন। আগের পোস্টারগুলোর মতো এখানেও তাঁকে ঘিরে রয়েছে বিশাল জনসমাবেশ, যা স্পষ্টভাবে প্রতিফলিত করছে ছবির মূল থিম ‘জন নায়াগান’, অর্থাৎ জনগণের নেতা!

ছবিটি পঙ্গল উৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে আগামী ৯ জানুয়ারি। তামিল চলচ্চিত্র অঙ্গনে অনেকেই ধারণা করছেন, পুরোদমে রাজনীতিতে প্রবেশের আগে এটিই হতে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা!

সিনেমাটিকে তার ভক্তরা মনে করছেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে বিজয়ের এই ছবিই তার জন্য এক নিখুঁত বিদায়ী অধ্যায়! আর সিনেবিশ্লেষকদের ধারণা, একেতো পঙ্গল উৎসবের সময়ে মুক্তি, তার উপর থালাপতির সিনেমা- সব মিলিয়ে এই সিনেমাটি বক্স অফিসেও অতীতের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে!

এইচ. বিনোথ পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল ও পূজা হেগড়ে।

বিষয়:জন নায়াগান জননেতা থালাপতি বিজয় পূজা হেগড়ে পোস্টার ববি দেওল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…