চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘জামতারা ২’ অভিনেতা সচিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
জামতারা ২ অভিনেতা সচিনের মৃত্যুর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সিরিজ ‘জামতারা’ এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করে পরিচিতি পাওয়া তরুণ অভিনেতা সচিন চাঁদওয়াদে মারা গেছেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

মুম্বাইয়ের মহারাষ্ট্রের জলগাঁওয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২৩ অক্টোবর রাতে সচিনের পরিবার প্রথম তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ধুলে শহরে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি। ২৪ অক্টোবর ভোর রাত ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সচিনের আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় পারোলা থানায় একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা নথিভুক্ত করা হয়েছে।

Banglabid

দুর্ভাগ্যের বিষয়, মৃত্যুর কয়েক দিন আগেই সচিন নিজের নতুন সিনেমা ‘অসুরবান’-এর ঘোষণা দিয়েছিলেন। এতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল। গত সপ্তাহেই সিনেমাটির নির্মাতারা তার একটি পোস্টার প্রকাশ করেছিলেন।

অভিনয়ের পাশাপাশি সচিন ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি পুণের একটি আইটি পার্কে কাজ করতেন। পেশাগত জীবনের পাশাপাশি অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহই তাকে পর্দায় নিয়ে আসে।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতাকে। ডিএনএ ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাজামতারাসচিন চাঁদওয়াদেসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT