চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মু-কাশ্মীর নির্বাচনে এগিয়ে এনসি-কংগ্রেস, হরিয়ানায় বিজেপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A

সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আজ। বুথ ফেরত সমীক্ষায় জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোট ও হরিয়ানায় বিজেপি এগিয়ে।

এনডিটিভি জানিয়েছে, পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স। জিততে পারে ৩৩-৩৫টি আসন। কংগ্রেস ১৩-১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩-৩৭টি আসন। পিডিপির ঝুলিতে যেতে পারে সাতটি থেকে ১১টি আসন। অর্থাৎ ইন্ডিয়া জোট মিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের এক্সিট পোল অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৪০-৪৮টি আসন পেতে পারে ইন্ডিয়া (কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স)। শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় ইন্ডিয়া জোট পেতে পারে ২৯-৩৩টি আসনে। বিজেপি একটি আসনে জিততে পারে। পিডিপি জিততে পারে ছ’টি থেকে ১০টি আসনে। অন্যান্যদের ঝুলিতেও ছ’টি থেকে ১০টি আসন যেতে পারে।

জম্মু ও কাশ্মীরে তিনটি দফায় বিধানসভা নির্বাচন হয়েছে, ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি দফায় জম্মু ও কাশ্মীরে মোট ৬৩ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। পুরুষদের ভোটদানের হার হল ৬৪ দশমিক ৬৮ শতাংশ। আর মহিলাদের ভোটদানের হার হল ৬৩ দশমিক ০৪ শতাংশ। আর তৃতীয় লিঙ্গের ভোটারদের মধ্যে হল ৩৮ দশমিক ২৪ শতাংশ।

৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে সেখানে। এর আগে ২০১৪ সালে যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সেটি পূর্ণ রাজ্য ছিল। তবে এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজম্মু-কাশ্মীর নির্বাচনহরিয়ানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT