বিনোদন

মা হারালেন অভিনেতা জামিল

অভিনেতা জামিলের সঙ্গে তার মা, উভয়ই হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম (৮৫) আর নেই। রবিবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে রাতে জামিল এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার মা’কে জান্নাত দান করেন… আমিন।”

জানা যায়, রবিবার (১৯ মে) রাত সোয়া ৯ টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে রহিমা বেগম মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন। এরপর থেকে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক বাংলা নাটকে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন জামিল।

অভিনেতার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের সহকর্মী অভিনয়শিল্পীরাও।

বিষয়:জামিল হোসেন নাটক বাংলা নাটক মা মীরাক্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…