চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সৌদিতে কনসার্ট করে মুগ্ধ জেমস

প্রথমবার সৌদিতে কনসার্ট করে মুগ্ধ নগরবাউল জেমস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
জেমস সৌদি আরবে কনসার্টে পারফর্ম করছেন, উপস্থিত দর্শক ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে শুত্রবার সন্ধ্যায় অংশ নেন তিনি।

এদিন বাঙালি এই রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলন মেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি!

‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও মুগ্ধ। মঞ্চে পারফর্মের পর তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান, সৌদিতে আগামিতেও সুযোগ পেলে অবশ্যই ছুটে আসবেন!

Banglabid

তিনি বলেন, রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করলো- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে ইনশাল্লাহ।

জেমস বলেন, “সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করি নাই যে এতো সুন্দর আয়োজন, এতো দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।”

রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে।

Reneta

এ আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ২০ থেকে ২৩ নভেম্বর রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগানজেমসনগরবাউলপ্রবাসী বাঙালিরকস্টারলিড বিনোদনসংগীতসৌদি
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT