চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতকে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি: ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০৪, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

আগামীকাল সোমবার ৫ মে জামায়াতে ইসলামীকে বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায়  তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

রোববার ৪ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তার নিজ কার্যালয় সংবাদকর্মীদের এই তথ্য জানান।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার জান–মাল, অফিস আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে, জোর করে আইনশৃঙ্খলার বিঘ্ন করে, জান–মালের ক্ষতি করে সমাবেশ করতে চায়, সে ক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

হারুন অর রশীদ বলেন, ‘তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন জায়গা থেকে জামায়াতকে তহবিল দেওয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘এটা নিয়ে তদন্ত চলছে।’

Reneta

এর আগে গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ বলেছে, জামায়াতের তহবিলে যারা পাঁচ লাখ টাকা করে দেওয়ার সক্ষমতা রাখে, এমন ব্যক্তিদের তালিকা করে দলে ভেড়ানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এটা আমরা দেখতেছি। যাদের নিবন্ধন নেই, তাদের কারা ফান্ডিং করছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে মিছিল-সমাবেশ করার অনুমোদন দেওয়া হয় না। তারা কাদের ছত্রছায়ায় কাদের ফান্ডিংয়ে সাহস নিয়ে সমাবেশ করতে চাচ্ছে; এটা আমরা তদন্ত করছি। এই অবৈধ সমাবেশের বিরুদ্ধে আমরা যা আইনগত ব্যবস্থা করার তাই করব।’

কোনো রাজনৈতিক দল তাদেরকে ইন্ধন দিচ্ছে কি না জানতে চাইলে হারুন বলেন, ‘এমনটা হতে পারে।’

গত ২৯ মে ডিএমপি সদর দপ্তরে বিক্ষোভ মিছিলের অনুমতি চাইতে যায় জামায়াতের একটি প্রতিনিধিদল। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। জামায়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলেও বিক্ষোভের আবেদন করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত আমির শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিল জামায়াত। ৫ জুন বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার কথা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামী বাংলাদেশডিএমপিডিবিবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT