চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যূনতম সংস্কারের পর নির্বাচন চায় জামায়াত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, যশোর, রাজনীতি
A A
নেতারা ন্যূনতম সংস্কারের পর নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যূনতম সংস্কারের পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন হবে। তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা মুশকিল। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই জাতীয় নির্বাচন হতে পারে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর এড. রুহুল আমীন, মেহেরপুর জেলা নায়েবে আমীর মাহবুবুল আলম, সেক্রেটারি জনাব ইকবাল হোসাইন প্রমুখ।

তিনি আরও বলেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সাথে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলসহ সব দলের সাথে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ৫ আগস্টের চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চারদিনও টিকতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ও তার আত্মীয়-স্বজন। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনআকাক্সক্ষার উপর নির্ভর করবে। আইনি প্রক্রিয়ায় খুনি শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে।

মোবারক হোসাইন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৫ বছর যাবৎ দেশের নাগরিকদের ভোট দিতে দেয়নি। তারা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সর্বাগ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার হওয়া প্রয়োজন। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনআকাক্সক্ষার প্রতি সম্মান দেখাবে।

জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা জামায়াতের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগ: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারজাতীয় নির্বাচনজামায়াতের কর্মী সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমবে: মির্জা ফখরুল

পরবর্তী

সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বের দাবি

পরবর্তী
সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির ছবি, ধর্মীয় পোশাক ও মালা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বের দাবি

কপ২৯ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক: রিজওয়ানা হাসান

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT