বাংলাদেশ

জামায়াত’র বিচারে আইন সংশোধনী শিগগিরই পাস হবে: আইনমন্ত্রী

জামায়াত’র বিচারে আইন সংশোধনী শিগগিরই পাস হবে: আইনমন্ত্রী

অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য আইনের সংশোধনী শিগগিরই পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব রেজিস্ট্রারদের জন্য কর্মশালা উদ্বোধন করে মন্ত্রী আরও জানিয়েছেন, একইসাথে জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে আপিল বিভাগে বিচারাধীন মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে।

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে বিডিপির করা আবেদন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কিভাবে নিষ্পত্তি করে নির্বাচন কমিশন তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়া মুক্তি পেলেও আগামী নির্বাচনের আগে তাকে কারাগারে পাঠানোর কোন পরিকল্পনা নেই বলেও জানান আইনমন্ত্রী।

বিষয়:আইনমন্ত্রী আনিসুল হক জামায়াতে ইসলামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…