জনপদ

সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার রেলওয়ে স্টেশন গেটের ছবি, ঢাকার উপকণ্ঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার রেলওয়ে স্টেশন গেটের ছবি, ঢাকার উপকণ্ঠে, যেখানে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারে একটি আবাসন কেম্পানীতে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

তাদেরকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের স্বজনরা সাভার মডেল থানার সামনে জড়ো হলো সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে, রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া এলাকার আবাসন কোম্পানী ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভিতরে একটি নির্জন স্থানে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠন করছেন এমন অভিযান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় সেখান থেকে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় বা জামায়াত শিবিরের কোন পদে আছেন তা বলতে চাননি পুলিশ। আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তারদের নামে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বিষয়:জামায়াত-শিবির সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…