মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায়ে সন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঐতিহাসিক এই রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সস্তুষ্টির কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এবারের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিচার স্বচ্ছ হয়েছে।
তিনি আরও বলেন, এই রায়ের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সামান্য হলেও সুবিচার দেখতে পেলো। আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের সব কিছু সাজানো ছিল। বিচারের নামে হত্যা হয়েছে বলেও জানান তিনি।








