রাজনীতি

পিআরসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর ১২ দিনের কর্মসূচি

জামায়াতের ১২ দিনের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে পিআরসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর ১২ দিনের কর্মসূচি ঘোষণা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোটসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট ছাড়াও আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই-অগাস্টের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগ সরকারের শরীক ১৪ দলের বিচারের দাবি করেছে দলটি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি।

বিষয়:জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…