রাজনীতি

অনুমতি ছাড়াই রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশে ইসলামি দল জামায়াতের বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের বিক্ষোভের সময় রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীকে পূর্বনির্ধারিত সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। পরে অনুমতি ছাড়াই দলটি রাজধানীর কমলাপুর ও মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এসময় দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতারা।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে আগামী রোববার সারাদেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দলটি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…