রাজনীতি

‘প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ মনে করছে জামায়াতে ইসলামী’

নামাজের জন্য প্রস্তুত মুসল্লি, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করে জামায়াতে ইসলামী। চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ উদ্বেগের কথা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর জামায়াত আমিরের সাথে চীনা ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। জামায়াত ক্ষমতায় এলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমতার ভিত্তিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে বলে চীনকে জানানো হয়েছে।

এছাড়াও বৈঠকে আগামী দিনের অর্থনীতি, বিনিয়োগ এবং পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, চায়না প্রতিনিধি দলের প্রধান ঝো পিংজিয়ান বলেছেন, বাংলাদেশের জনগনের সঙ্গে সু-সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন।

বিষয়:জামায়াতে ইসলামী জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…