জনপদ

আবু সাঈদের কবর জিয়ারত করে জামায়াতের আমিরের ৩য় দিনের নির্বাচনী প্রচারণা শুরু

আবু সাঈদের কবর জিয়ারত করে জামায়াতের আমিরের ৩য় দিনের নির্বাচনী প্রচারণা শুরু

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় তিনি আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

মোনাজাতে আবু সাঈদের বাবা ও ভাইয়ের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত আমির তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শকে সামনে রেখেই জামায়াতে ইসলামী তার রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

বিষয়:আবু সাঈদ আমির ডা. শফিকুর রহমান কবর জিয়ারত জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বাচনী প্রচারণা বাংলাদেশ জামায়াতে ইসলামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…