দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার ফেনীসহ চার জেলায় নির্বাচনি প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে।






