চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল অপারেশনের পর নিজ বাসায় ফিরলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সফল অপারেশনের ১০ দিন পর নিজ বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জামায়াত ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ১২ আগস্ট সকাল ১১টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন তিনি।

বাসায় ফেরার সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এড. মুয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

Banglabid

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানী ও দয়া করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সিপাহসালার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লড়াই-সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে বড় অপারেশনের পর দ্রুততম সময়ে সুস্থতা দান করেছেন। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জামায়াতে ইসলামের আমিরের সফল অপারেশন এবং পরবর্তী দ্রুত সুস্থতার জন্য নিরলসভাবে অবদান রাখায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, বিজ্ঞ সার্জন প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর টিম এবং ইউনাইটেড হাসপাতালের মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ তাদের কল্যাণ দান করুন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আরও বলেন, আমীরে জামায়াত এখন কোনো দলের মধ্যে সীমাবদ্ধ নন। পুরো জাতি তাঁকে সম্মান করে, তাঁর ওপর আস্থা রাখে এবং আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্বের ক্ষেত্রে তাঁকে একজন অপরিহার্য নেতা মনে করে।

Reneta

আমরা দেশবাসীকে জানাচ্ছি যে, ডা. শফিকুর রহমান ভালো আছেন। আমরা আশা করছি, তিনি আগামী তিন সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে জনসম্মুখে আসতে পারবেন এবং দেশের ও জাতির খিদমত করতে পারবেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমান দেশবাসীকে সালাম জানিয়েছেন। তাঁর সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমীরে জামায়াত যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে এসে আগের চেয়ে আরও বেশি খিদমত করতে পারেন। সারা দুনিয়ার ভাই-বোনেরা, যেখান থেকেই আমাদের কথা শুনছেন, আমরা সবার কাছেই দোয়া চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানইউনাইটেড হাসপাতালপ্রেস ব্রিফিংফ্যাসিবাদবিরোধী আন্দোলনবাংলাদেশ জামায়াতে ইসলামী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রধান তথ্যদাতা হিসেবে স্বীকৃতির আহ্বান

পরবর্তী

১১ দিন পর চীনে আফজালের কাঙ্ক্ষিত দিন!

পরবর্তী
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ দিন পর চীনে আফজালের কাঙ্ক্ষিত দিন!

পরী ও দুই শিশু একসঙ্গে হাসিমুখে আনন্দে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ছোট্ট সুখের ডানা নিয়ে পরীর জাদুকরী সন্ধ্যা!

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT