চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরির কাছে জয়সওয়াল, বড় সংগ্রহের পথে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের জয়সওয়াল ডাবল সেঞ্চুরি করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিনে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়েছে ভারত। ডাবল সেঞ্চুরি থেকে অল্প দূরে রয়েছেন বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে স্বাগতিক দল। ১৭৯ রানে অপরাজিত আছেন জয়সওয়াল।

বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধীরেসুস্থে শুরুর পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি রোহিত। থ্রি-লায়ন্সদের অভিষিক্ত অফস্পিনার শোয়েব বশিরের স্পিনে কাটা পড়েন। টেস্টে প্রথম উইকেটের দেখা পান ২০ বর্ষী তরুণ।

তিনে শুভমন গিল ও চারে শ্রেয়াস আয়ার দারুণ সঙ্গ দিয়েছেন জয়সওয়ালকে। দুই ব্যাটার ৩৪ ও ২৭ করে আউট হলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ২২ বর্ষী ব্যাটার। ৯৪ রানে থাকার সময় টম হার্টলিকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। ইনিংসে তখন ১১ চার ও ৩ ছক্কার মার। ৭৭তম ওভারে ১৫০ পূর্ণ করেন জয়সওয়াল। শেষঅবধি অপরাজিত ১৭৯ রানের ইনিংসে বল খেলেছেন ২৫৭টি, ১৭ চার ও ৫ ছক্কা মেরেছেন।

ভারতের অভিষিক্ত রজত পাতিদারের ব্যাটে এসেছে ৩২ রান। রেহান আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ৭২ বল খেলে ৩ চার মেরেছিলেন। অক্ষর প্যাটেল ২৭ ও শ্রীকর ভরতের ব্যাটে এসেছে ১৭ রান।

ইংল্যান্ডের অভিষিক্ত অফস্পিনার শোয়েব বশির ও লেগ স্পিনার রেহান আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও টম হার্টলি।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজয়সোয়ালভারতরজতরেহানরোহিতলিড স্পোর্টসশোয়েব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT