বিনোদন

মুক্তির আগেই মস্ত রেকর্ডের পথে রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির আগেই মস্ত রেকর্ডের পথে রজনীকান্তের ‘জেলার ২’

সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়েল নিয়ে আবারও ফিরছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এর চার দিন আগে থেকেই শুরু হয়ে গেছে অগ্রিম বুকিং!

অভিনেতার ছবিটি ইতিমধ্যেই দারুণ সাড়া পাচ্ছে। রজনীকান্তের ছবি ‘জেলার ২’-এর অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান শুনলে রীতিমত চোখ কপালে উঠবে!

ভারতে ছবিটির অগ্রিম বুকিং থেকে ৫৭ কোটি টাকারও বেশি আয় হয়েছে এবং খবর অনুযায়ী, বিদেশের বাজারেও উদ্বোধনী দিনের অগ্রিম টিকিট বিক্রি ২৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে খবর। ফলে ধারণা করা হচ্ছে, অগ্রিম বুকিংয়ে বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলকও ছুঁতে পারে এই ছবি।

গত সপ্তাহে ‘জেলার ২’-এর অগ্রিম বুকিং শুরু হয়, যা বক্স অফিসে ছবিটিকে দারুণ সূচনা এনে দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধুমাত্র উদ্বোধনী দিনের (১৫ অক্টোবর) জন্য ছবিটির ১৪.৪৭ লক্ষ টিকিট অগ্রিম বিক্রি হয়েছে এবং এর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ৩০.৯০ কোটি টাকা আয় হয়েছে। ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার কারণে স্বাভাবিকভাবেই উদ্বোধনী দিনের জন্য সর্বোচ্চ সংখ্যক অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

এছাড়াও স্যাকনিল্কের মতে, ‘জেলার ২’ ব্লকবাস্টার ওপেনিং পেতে চলেছে। মাত্র চার দিনেই ছবিটির অগ্রিম বুকিং ৪০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই ৩৮.০৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ৩৩.১০ কোটি টাকা এসেছে আনব্লকড আসন থেকে।

ব্লক সিট হল এমন আসন যা আয়োজক এবং প্রেক্ষাগৃহের মালিকরা বিভিন্ন কারণে সংরক্ষণ করে রাখেন এবং এই আসনগুলোর টিকিট বিক্রি করা হয় না। এই আসনগুলো সাধারণত প্রচারমূলক কার্যক্রম, প্রেক্ষাগৃহের মালিকের দল, তারকা শিল্পী এবং বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত থাকে।

ফিল্মিবিট তামিলের খবর অনুযায়ী, ‘জেলার ২’ ছবির জন্য রজনীকান্ত ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এর পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও তিনি একটা বড় অংশ পাবেন বলে শোনা যাচ্ছে। বক্স অফিসে ছবিটি দারুণ ব্যবসা করলে তার মোট আয় ১৮০ কোটি টাকা ছুঁতে পারে।

‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার এবং এটি সান পিকচার্স ব্যানারের অধীনে নির্মিত। ছবিটিতে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণা এবং যোগী বাবুর মতো তারকারাও অভিনয় করেছেন। প্রধান ও অপ্রধান মিলিয়ে প্রায় ২৬ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এবং সুপারস্টারদের পাশাপাশি পাঁচজন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন।

বিষয়:‘জেলার ২’ অগ্রিম বুকিং রজনীকান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…