চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার অনশন

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১০:৩৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটার পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এ কমিটি গঠিত হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির কাছে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Banglabid

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ৮ জন এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পুনরায় তাদের স্থগিত থাকা অনশন শুরু করেছেন।

এদিকে, শিক্ষার্থীরা পুনরায় অনশন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে পোষ্য কোটা নিয়ে ফের আলোচনা সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছিল।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ৪২ (১) ধারা উল্লেখ করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে না; কেবল কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা পোষ্য কোটার পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছি, যা ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির কাছে সুপারিশ দাখিল করবে। পরবর্তীতে ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও বক্তব্য শোনার প্রয়োজন আছে।

Reneta

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ মো. সিয়াম বলেন, আমরা শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত পোষ্য কোটার সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছি। তবে নিম্নপদস্থ কর্মচারীদের সন্তানদের জন্য কিছু সংশোধন হলে সেটি আলোচনার বিষয় হতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মূল দাবির প্রতি সাড়া না দেওয়ায় আমরা পুনরায় অনশন শুরু করেছি, যা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে।

এর আগে, শিক্ষার্থীরা জাবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের আশ্বাসে সোমবার ভোর ৫ টা ৪৫ মিনিটে প্রায় ১৯ ঘণ্টা টানা অনশন পালনের পর অনশন কর্মসূচি স্থগিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়পোষ্য কোটা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT